বাড়ির ভেতর নিঃসঙ্গ মৃত্যু, দুর্গন্ধে মিলল রতনের লাশ

বাড়িটি ছিল নিজের। ছিল মাথা গোঁজার নিশ্চিন্ত ঠিকানাও। সেই বাড়িতেই জীবনের শেষ দিনগুলো কাটছিল একেবারে নিঃসঙ্গতায়। মা মারা যাওয়ার পর একাই থাকতেন এরশাদুল হক রতন (৫২)।

একসময় যে বাড়িতে মা, স্ত্রী ও সন্তানকে নিয়ে পারিবারিক জীবন ছিল, সেই বাড়িই শেষ পর্যন্ত রতনের একাকী জীবনের সাক্ষী হয়ে রইল। মায়ের মৃত্যুর পর সেই বাড়িতে তার সঙ্গী ছিল কেবল নিঃসঙ্গতা। জীবনের শেষ মুহূর্তেও তার পাশে কেউ ছিলেন না। কয়েক দিন