এমপিদের সুপারিশে নিয়োগ, বাদ পড়েছেন প্রকৃত ব্যবসায়ীরা—অভিযোগ
রাজশাহীতে নতুন নিয়োগ পাওয়া ৬৯ জন সার ডিলারের মধ্যে ৬৮ জনই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী কিংবা তাদের স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্য বলে অভিযোগ উঠেছে। বাকি একজন জামায়াতে ইসলামীর কর্মী। জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশে ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা কমিটি রাজশাহীর ৬৯ জন নতুন সার ডিলারের নিয়োগের তালিকা দিয়েছে। জেলার একটি সিটি করপোরেশন, ৭২টি ইউনিয়ন ও ১৪টি পৌরসভার মধ্যে বাগমারার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় নিয়োগের বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের চিঠির পরিপ্রেক্ষিতে আটকে গেছে।
অনুসন্ধানে জানা গেছে, নিয়োগ পাওয়া ডিলারদের অধিকাংশেরই রাজনৈতিক পরà

