অবৈধ অভিবাসন শূন্যে নামিয়ে আনতে চায় বাংলাদেশ

অবৈধ অভিবাসন ও মানবপাচার বন্ধ করে ইউরোপের শ্রমবাজারে শতভাগ বৈধ ও দক্ষ কর্মী পাঠানোর সুযোগ তৈরি করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চেয়েছে সরকার। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ৭৫০ জন বাংলাদেশি কর্মীর ইউরোপীয় সনদপ্রাপ্তির জটিলতা নিরসন এবং রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনেও ইইউর সহায়তা চাওয়া হয়েছে।

গতকাল সোমবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন ইইউর স্বরাষ্ট্র ও অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে অবৈধ অভিবাসন প্রতিরোধ, মানবপাচার বন্ধ, দক্ষ জনশক্তি রপ্তানি, সীমান্ত ব্যবস্থাপনা ও রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসনের বিষয়ে বাংলাদেশ সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে মানবপাচার প্রতিরোধ এবং অভিবাসনপ্রত্যাশীদের সুরক্ষায় ইইউর সঙ্গে কাজ করতে বাংà