ফুলবাড়ীতে পলো দিয়ে মাছ ধরার উৎসব

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ছড়ায় পলো (চাক জাল) দিয়ে মাছ শিকারে নেমেছেন দূর-দূরান্ত থেকে আসা অর্ধশতাধিক মানুষ। 

দল বেঁধে ছড়ার পানিতে মাছ ধরার এ দৃশ্য ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তবে মাছ শিকারে আসা মানুষের কণ্ঠে উঠে এসেছে দেশি মাছের ক্রমাগত সংকটের উদ্বেগ। 

তাদের অভিযোগ, এক সময় ছড়া, খাল-বিল ও জলাশয়ে প্রচুর দেশি মাছ পাওয়া গেলেও এখন আগের মতো মাছ মিলছে না।

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে শিমুলবাড়ী ছড়ায় গিয়ে দেখা যায়, বিভিন্ন বয়সী মানুষ পলোসহ মাছ ধরার নানা উপকরণ নিয়ে পানিতে নেমেছেন। কেউ পলো দিয়ে পানিতে মাছ খুঁজছেন, কেউ আবার বিভিন্ন কৌশলে মাছ ধরার চেষ্টা করছেন। ছড়াজুড়ে মাছ শিকারের এ কর্মযজ্ঞে সৃষ্টি হয়েছে গ্রামীণ জীবনের চিরচেনা এক আনন্দঘন পরিবেশ।

মাছ শিকারে আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার ছড়া, নালা, দোলা ও অন্যান্য জলাশয়ে দল বেঁধে পলো দিয়ে মাছ ধরার প্রচলন ছিল। তখন এসব জলাশয়ে দেশি মাছের প্রাচুর্য ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেশি মাছের পরিমাণ কমে যাওয়ায় আগের মতো মাছ শিকারের আনন্দও অনেকটা ম্লান হয়ে গেছে।

মাছ শিকারিদের অভিযোগ, একশ্রেণির মানুষ নিষিদ্ধ বা ক্ষতিকর ধরনের সূক্ষ্ম ফাঁসের জাল ব্যবহার করে নির্বিচারে মাছ ধরছেন। এসব জালে বড় মাছের পাশাপাশি ছোট মাছ ও মাছের পোনাও আটকা পড়ছে। ফলে মাছের স্বাভাবিক বংশবিস্তার ব্à¦