রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেছেন, নাগরিকদের স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম চলছে। ফুটপাত অবৈধ দখলমুক্ত করার পর ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে।
গতকাল রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টায় মহানগরীর সাহেববাজার এলাকায় কাঁচাবাজার, মাছপট্টি, মাংসপট্টি, কসাইখানা এবং ওই মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত বিভিন্ন পরিত্যক্ত দোকান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসনের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন রাসিক প্রশাসক।
তিনি বলেন, রাজশাহীকে শুধু নামেই নয়, বাস্তব অর্থেই পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে পরিণত করতে চাই। মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শুধু কথায় নয়, কাজেও বিশ্বাসী। প্রধানমন্ত্রীর একজন কর্মী হিসেবে আমিও কথায় নয়, কাজে বিশ্বাসী।
রাসিক প্রশাসক বলেন, ফুটপাত অবৈধ à

