সোনালী ব্যাংকের এমডি পুনর্বহাল, জনতা-অগ্রণী-বেসিকে নতুন এমডি

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নতুন নিয়োগের জন্য তিন কর্মকর্তাকে মনোনয়ন দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

গতকাল সোমবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের জন্য সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিতে সরকারের সম্মতি রয়েছে।

অন্যদিকে, অগ্রণী বà