নৈতিকতা শেখানো শিক্ষক রেজাউলের ঠিকানা এখন বৃদ্ধাশ্রম

সারা জীবন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়েছেন। ঢাকা শহরের তিনটি সরকারি কলেজে শিক্ষকতা করেছেন। শ্রেণিকক্ষে শিখিয়েছেন নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধের পাঠ। অথচ জীবনের শেষ প্রান্তে এসে নিজের জীবনেই সেই মূল্যবোধের অভাব অনুভব করছেন অবসরপ্রাপ্ত শিক্ষক রেজাউল হারুন (৭০)। রাজধানীর খিলগাঁওয়ে নিজের ফ্ল্যাট ছেড়ে প্রায় তিন বছর ধরে তার ঠিকানা রংপুরের বকসা বৃদ্ধাশ্রম। অসুস্থ স্ত্রীর নামে ফ্ল্যাট লিখে দিয়ে, অবসরকালীন ভাতাও স্ত্রীর জন্য রেখে এসেছেন তিনি। এখন তার সঙ্গী বৃদ্ধাশ্রমের কয়েকজন নিঃসঙ্গ মানুষ।

শুধু রেজাউল হারুন নন, রংপুর নগরীর ৭ নম্বর ওয়ার্ডের এই বৃদ্ধাশ্রমে বসবাসকারী ২৫ জন নারী-পুরুষের প্রত্যেকের জীবনেই রয়েছে হারানোর বেদনা, অভিমান আর একাকিত্বের গল্প। কারও স্ত্রী নেই, কারও স্বামী নেই, কারও সন্তান থেকেও নেই। কেউ নদীভাঙনে হারিয়েছেন সà¦