দুর্বৃত্তদের গুলিতে নয়, এসআরবির গুলিতে কিশোর নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে মারুফ ওরফে দুখু মিয়া (১৭) নামে এক কিশোর গুলিতে নিহত হওয়ার ঘটনায় যাত্রাবাড়ী থানায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলায় এসআরবি-১০-এর চার সদস্যকে আসামি করা হয়েছে। অন্য মামলায় ওই চারজনসহ অজ্ঞাতনামা ১২০ থেকে ১৩০ জনকে আসামি করা হয়েছে। দ্বিতীয় মামলায় হামলা, মারধর, সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

এসআরবি-১০-এর দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এসআরবি-১০-এর দুটি মোটরসাইকেলের টহল দল ওয়াসা গেটের কাছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি রাখার গ্যারেজের ভেতরে মাদক কারবারিদের তথ্য সংগ্রহ করতে যায়। দলের চার সদস্য সাদা পোশাকে ছিলেন। তারা মাদক কারবারিদের কাছ থেকে ২৩৯ পিস ইয়াবা ও ১৭০ পুরিয়া হেরোইন কেনার জন্য দরদাম করছিলেন। এ সময় এসআরবির চার সদস্য মাদক কারবারির তিন সদস্যকে আটক করেন এবং নিজেদের পরিচয় দেন।

এজাহারে আরও বলা হয়, এসআরবির পরিচয় জানার পর আটক ব্যক্তিরা চিৎকার করে আশপাশের সহযোগীদের আসতে বলেন। একপর্যায়ে অন্তত ৬০ থেকে ৭০ জন তাদের ঘিরে ফেলে। পরে ঘেরাওকারীরা এসআরবির সদস্যদের কাছ থেকে আটক তিনজনকে ছিনিয়ে নেয়। এ সময় তাদের মানিব্যাগ ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে তাদের কাছে থাকা দুটি সরকারি আগ্নেà¦