প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার নিজ বাসায় ব্যবসায়ী আবদুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগম হত্যার ন্যায়বিচার চেয়েছেন স্বজনেরা। এ ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিচার নিশ্চিত করা এবং প্রবাসী পরিবারের সদস্যদের নিরাপত্তা ও সম্পদ সুরক্ষার দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন নিহত দম্পতির যুক্তরাজ্যপ্রবাসী মেয়ে সেলিনা সুলতানা শিখা।
বুধবার স্মারকলিপি দেওয়ার পর সেলিনা সুলতানা বলেন, নগরীর রিকাবীবাজারে পুলিশ লাইন্স জামে মসজিদসংলগ্ন গির্জা সমিতির জায়গায় নির্মাণাধীন ইমপালস লিমিটেডের চেয়ারম্যান সিরাজুল ইসলামের সঙ্গে তার বাবার মামলা চলছিল। তার বাবা জীবিত থাকতেই এ বিষয়ে মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। কিন্তু বà

