বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর তদন্তে নতুন মোড় নিয়েছে। এবার দিশা নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। তাহসিফ নিখোঁজ হওয়ার আগে উত্তরার একটি রেস্টুরেন্ট ও বারে তার সঙ্গে ওই তরুণীকে দেখা গিয়েছিল। একই সময়ে তাহসিফের সঙ্গে ছিলেন তার জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ। শনিবার রাতে তরুণীকে গ্রেপ্তারের পর চার দিনের রিমান্ডে থাকা দীপকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা।
তাহসিফ হত্যা মামলায় দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কà

