তৃণমূল পর্যায়ে ক্রীড়ার উন্নয়ন ও নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। ইউনিয়ন পর্যায়ে তিন বিঘা থেকে আট বিঘা খাসজমি চিহ্নিত করে সংস্কারের মাধ্যমে খেলার মাঠ গড়ে তোলা হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ভবিষ্যৎ প্রজন্ম, যুবক ও যুব নারীদের জন্য খেলার মাঠ উন্মুক্ত করে দেওয়া হবে। এ লক্ষ্যে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে।
শনিবার দুপুরে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় আট বিভাগের স্টেডিয়ামে ইনডোর সুবিধা ও সুইমিংপুল স্থাপনসহ সংস্কারকাজ করা হবে। এ জন্য প্রকল্প প্রস্তাবনা তৈরি করে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ক্রীড়া অবকাঠামোর সংকট দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ক্রীড়াঙ্গনে দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয়ের উদ্যোগ সম্পর্কে আমিনুল হক বলেন, দুর্নীতির তদন্তে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছà

