রাজধানীর কদমতলীর রায়েরবাগে কে আগে যাবে—এ নিয়ে দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতার মধ্যে পড়ে প্রাণ গেছে মোটরসাইকেল চালক আমিরুল ইসলামের (৩৯)। সোমবার দুপুরে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী রিকশাচালক ইমরান ফকির জানান, দুপুরে নামাজ শেষে তিনি রায়েরবাগ ফুটওভার ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় যাত্রাবাড়ীগামী দুটি বাসকে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতে দেখেন। বাস দুটির সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আমিরুল। একটি বাস তাকে অতিক্রম করে গেলেও অন্য বাসটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আমিরুল ছিটকে সড়কে পড়ে মাথার পেছনে গুরুতর আঘাত পান।
পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে আমিরুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানাà

