বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় চার দিনের রিমান্ডে থাকা তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের বক্তব্য যাচাই করছে টঙ্গী নৌ-পুলিশ। দীপের দাবি, প্রেমিকা জেরিকা তাসনিম দিশার সঙ্গে বিরোধের পর হেরোইন সেবনের উদ্দেশ্যে টঙ্গীর মাজারবস্তিসংলগ্ন মাঠে যান তাহসিফ। সেখানে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় তিনি নদীতে পড়ে থাকতে পারেন।
তবে তাহসিফকে নদীতে পড়তে দেখেননি বলে দাবি করেছেন দীপ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ১টা ২০ মিনিটের দিকে দীপ মাঠ থেকে একা বের হন। এর ১৫ মিনিট পর তাহসিফ তার মাকে ভয়েস মেসেজে বলেন, ‘রইনা হইছি’। ফলে তিনি কীভাবে নদীতে পড়ে মারা গেলেন, তা নিয়ে তদন্তকারীদের মধ্যে প্রশ্ন রয়েছে।
দীপের বক্তব্য অনুযায়ী, ঘটনার রাতে তাহসিফ, দিশা ও তিনি একটি বারে মদ্যপান করেন। সেখানে দিশার সঙ্গে অন্য এক যুবকের সম্পর্ক এবং মাদক সেবন নিà

