আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে রংপুরে ৪৬ প্রশিক্ষিত যুবকের মাঝে ২৬ লাখ ৪ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে। জাতীয় যুব দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে গত রোববার (১ নভেম্বর) দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুবকদের হাতে ঋণের চেক তুলে দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আশরাফুল ইসলাম।
জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল ফারুক ও মেট্রোপলি

