বন্ধুর কেমোথেরাপির খরচ জোগাতে প্রতিচ্ছবি এঁকে অর্থ সংগ্রহ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন কৃষ্ণচূড়া সড়কের ডিভাইডারে লাইটপোস্টের আলোয় বসে প্রতিচ্ছবি আঁকেন দিগন্ত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন কৃষ্ণচূড়া সড়কের ডিভাইডারে লাইটপোস্টের আলোয় বসে প্রতিচ্ছবি আঁকেন দিগন্ত। সাদা কাগজে রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন মানুষের মুখাবয়ব। শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত চলে তার এই ব্যতিক্রমী অর্থ সংগ্রহের কার্যক্রম। কেউ ৫০ টাকা দিয়ে প্রতিচ্ছবি আঁকিয়ে নিচ্ছেন, আবার কেউ বন্ধুর চিকিৎসার কথা ভেবে খুশি হয়ে দিচ্ছেন আরও বেশি অর্থ।

কারমাইকেল কলেজের শিক্ষার্থী দিগন্ত শর্মার বন্ধু