অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি দেশি ছাগলের একসঙ্গে পাঁচটি ছানার জন্ম দেওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিরল এ ঘটনা দেখতে ছাগলের মালিকের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে আলোচনা। তবে জন্মের ১৫ মিনিটের মধ্যে একটি ছানার মৃত্যু হয়েছে। বেঁচে থাকা চারটি ছানা সুস্থ রয়েছে।
উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের কৃষক তহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাঁর পালন করা দেশি ছাগলটি পরপর চারটি পাঠা ছানার জন্ম দেয়। এরপর প্রায় এক ঘণ্টা বিরতি দিয়ে আরও একটি ছানার জন্ম হয়। তবে জন্মের প্রায় ১৫ মিনিটের মধ্যেই শেষ ছানাটি মারা যায়।
ছাগলের মালিক কৃষক তহিদুল ইসলাম জানান, তাঁর এই ছাগলটি এর আগে তিনবার বাচ্চা দিয়েছে। প্রতিবারই তিনটি করে ছানার জন্ম হয়েছিল। এবারও বাচ্চা হওয়ার সময় পাঁচটি ছানা হবে, তা তিনি কল্পনাও করেননি। তাঁর স্ত্রী মমিনা বেগমের উপস্থিতিতে প্রথমে চারটি ছানার জন্ম হয়। পরে প্রায় এক ঘণ্টা পর পঞ্চম ছানাটির জন্ম হলেও সেটি বাঁচেনি। বর্তমানে বেঁচে থাকা চারটি ছানা সুস্থ রয়েছে।
তহিদুল ইসলামের বড় ভাই শহিদুল ইসলাম জানান, ঘটনার সময় তাঁর ভাই ও ভাবি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ ছাগলের ডাকাডাকি শুনে তাঁরা ঘরে গিয়ে দেখেন, ছাগলটি বাচ্চা দিচ্ছে। তাঁদের উপস্থিতিতে কয়েক মিনিটের ব্যবধানে চারটি ছানার জন্ম হয়। এরপর ছাগলটির আর বাচ্চা হবে না বলে তাঁরা ধারণা করেছিলেন। কিন্তু প্রায় এক ঘণ্টা পর আরও

