শ্যামলীতে ‘চাঁদা দে, নইলে গুলি’

রাজধানীর শ্যামলীর কলেজগেট এলাকায় একটি রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে দুই দফা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীত পাশের এ ঘটনায় ফার্মেসির সামনের কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের ২/২৪ নম্বর বাড়ির নিচতলায় অনুরাগ রেস্তোরাঁ ও একটি ফার্মেসি অবস্থিত। বাড়িটির মালিক সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন। প্রতিষ্ঠানটি পরিচালনা করেন তার ভাই জুয়েল তালুকদার।

ঘটনার পর শনিবার অনুরাগ ফার্মেসির ব্যবস্থাপক রাসেল তালুকদার মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ করেছেন।

ভবনমালিকের অভিযোগ, কয়েক দিন আগে তাকে হোয়াটসঅ্যাপে ফোন করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে গুলি করে হত্যার পাশাপাশি বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

রাষ্ট্রন সাংবাদিকদের জানান, গত ৬ নভেম্বর সন্ধ্যায় এক ব্যক্তি তাকে হোয়াটসঅ্যাপে ফোন করেন। এ সময় বাদল ওরফে কাইল্লা বাদà