মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক ও দেশি অস্ত্র জব্দ

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে এক গোয়েন্দা কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। গতবার মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী মঙ্গলবার রাতে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে। এ সময় ৫৬৬০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, তিনটি সামুরাই, দুটি চাপাতি এবং মাদক বিক্রির ৪৫ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলেন সুজন (২৬), দিপু (২৭), সাকিব (২২), রবিন (২৬), মাসুম (২৬), রমজান (১৬), শেখ গোলাম জিলানি (৬৮), মিঠুন (৩২), ইমরান (২৫), বাবু (২৮) ও মিজানুর রহমান (৩১)। আটকদের মধ্যে শেখ গোলাম জিলানি মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি।‎ গতকাল বুধবার যৌথবাহিনীর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
যৌথবাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে মোহাম্মদপুরের জেনেভà