রংপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রংপুরের পীরগাছায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের দিঘটারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- দিঘটারী গ্রামের সামছুল হকের ছেলে মাহামুদুল হাসান (৫) এবং তার ফুফাতো ভাই, সুন্দরগঞ্জ উপজেলার চাচীয়া মীরগঞ্জ গ্রামের জাহিদ হোসেনের ছেলে আবিদ হাসান (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের পর আবিদ হাসান নানার বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার সকাল ১০টার দিকে দুই শিশু একসঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় তাদের না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। বেলা ১১টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের ডোবায় দুই শিশুর লাশ পানিতে ভাসতে দেখেন।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments