রাজশাহীতে আড়াই লাখ বৃক্ষরোপণ কর্মসূচি

রাজশাহী মহানগরীতে আড়াই লাখ লক্ষ্যমাত্রা নিয়ে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন।

বুধবার (৩ জুন) দুপুরে নগরীর চৌদ্দপাই এলাকার নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনের ফুটপাত ও সড়ক বিভাজকে বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণে’র নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলাম। সিটি করপোরেশনের পাশঅপাশি নগরীর অধিবাসীদেরর প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান রাসিক প্রশাসক।

তিনি বলেন, ‘গাছ লাগান ও যথাযথ পরিচর্যা করে রাজশাহী শহরকে আরও সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলি। এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাসিক সূত্র জানায়, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এক বছরে রাজশাহী শহরের বিভিন্ন সড়কের আইল্যান্ড, ফুটপাত এবং ৩০টি ওয়ার্ডের উন্মুক্ত স্থানে ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণ করা হবে। প্রথম পর্যায়ে ৫৩ হাজার গাছ রোপণ শুরু হয়েছে। নগরীর সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সৌন্দর্য্যবর্ধনেবিভিন্ন প্রজাতির ফুল, ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।

সূত্র মতে, কর্মসূচি অংশ হিসেবে তালাইমারী থেকে কাটখালীতে সিটি কর্পোরেশন শেষ সীমানা, আমচত্বর থেকে নওহাটা ব্রীজ, দাশপুকুর মোড় থেকে কাশিয়াডাঙ্গা, কোর্ট ঢালুর মোড় থেকে কাঁঠাল বাড়িয়া-কাশিয়াডাঙ্গা, বিমানচত্বর থেকে বিহাস, ভদ্রা থেকে নওদাপাড়া নতুন বাস টার্মিনাল, মেহেরচন্ডি ফ্লাইওভার থেকে দায়রাপার্ক, বিভাগীয় স্টেডিয়াম থেকে সিটিহাট, জেলখানা থেকে পুলিশ লাইন, বিসিক ম্যাচ ফ্যাক্টরী থেকে শারীরিক শিক্ষা কলেজ পর্যন্ত এবং রাসিকের ১ থেকে ৩০ নংওয়ার্ডের বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments