‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার পদত্যাগ

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি প্রকাশ্যে আনেন।

পোস্টে হাতে লেখা পদত্যাগপত্র শেয়ার করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘সবিনয়ে অবহিত করছি যে, আমি নিম্নস্বাক্ষরকারী ২০২৪ সালের সেপ্টেম্বরের থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র-উপদেষ্টা দপ্তরের দায়িত্বে আছি। একাডেমিক এবং গবেষণামূলক কাজের ব্যস্ততার কারণে বর্তমানে আমার পক্ষে ছাত্র-উপদেষ্টা পদে দায়িত্ব পালন করা সম্ভব নয়।’

‎তিনি আরও লিখেছেন, ‘এমতাবস্থায় ছাত্র-উপদেষ্টা পদ থেকে আমাকে অদ্য ১১ জুন অপরাহ্ন থেকে অব্যাহতিদানে আপনার একান্ত মর্জি হয়।’

পদত্যাগের বিষয়ে অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম বলেন, ‘আমার পদত্যাগের খবরটি সত্য। আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। অ্যাকাডেমিক ব্যস্ততা এবং লেখালেখিতে ব্যাঘাত ঘটার কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখার উল আলম মাসউদ বলেন, ‘তিনি পদত্যাগ করেছেন বলে শুনেছি। ছুটির কারণে ছাত্রউপদেষ্টার পদত্যাগপত্র এখনো তার হাতে আসেনি। আসলে বিস্তারিত জানা যাবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments