নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) হিট (এটিএফ) প্রজেক্টের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রকল্পের লক্ষ্য, কর্মপরিকল্পনা, গবেষণার সম্ভাবনা এবং প্রত্যাশিত ফলাফল নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।) হিট (এটিএফ) প্রজেক্টের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রকল্পের লক্ষ্য, কর্মপরিকল্পনা, গবেষণার সম্ভাবনা এবং প্রত্যাশিত ফলাফল নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার উৎকর্ষ অর্জনে আন্তর্জাতিক মানের গবেষণা প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রকল্প নোবিপ্রবিতে গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং গবেষকদের উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি করবে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক গবেষণার গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ ধরণের প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে উঠবে। গবেষণার মাধ্যমে সমাজের বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। নোবিপ্রবি গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. আবু আসাদ চৌধুরী। কর্মশালায় গেস্ট অব অনার হিসেবে ছিলেন নোবিপ্রবি বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার।
ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জামিউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রোগ্রাম মডারেটর হিসেবে ছিলেন এএসপিএম-২ (হিট এটিএফ পিন-১৩০৮৩) এবং ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল বারেক।



