রংপুর নগরীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা আঞ্জুমান আক্তার শিউলিকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং শালবন মিস্ত্রিপাড়া যুব সামাজিক সংগঠন।
শুক্রবার (১৯ জুন)জুম্মা নমাজের পরে নগরীর আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইন্দিরা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে অংশ গ্রহণকারীরা “শিউলি হটাও, দেশ বাঁচাও”, “মাদক স¤্রাজ্ঞী শিউলিকে গ্রেফতার করতে হবে”সহ বিভিন্ন ¯েøাগান দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, আঞ্জুমান আক্তার শিউলি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। তার কর্মকান্ডের কারণে এলাকার যুবসমাজ ও সাধারণ মানুষ চরমভাবে ক্ষতি গ্রস্থ হয়েছে।
এলাকাবাসীর প্রতিবাদের মুখে তিনি একসময় এলাকা ছেড়ে যেতে বাধ্য হলেও সম্প্রতি পুনরায় এলাকায় ফিরে আসার চেষ্টা করছেন বলে দাবি করেন।এলাকার শান্তি-শৃঙ্খলা ও সামাজিক পরিবেশ রক্ষার স্বার্থে শিউলির বিরুদ্ধে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গ্রেফতারের দাবী করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগসমূহ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন শিউলি হটাও আন্দোলন কমিটির সভাপতি ও পূর্ব শালবন জামে মসজিদের সভাপতি এনামুল হক হাজী, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরনবী ফুলু, রেভিটা বাংলাদেশের বিভাগীয় আহ্বায়ক ও সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
সমন্বয়ক নাহিদ হাসনান এবং পূর্ব শালবন জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক কাউন্সিলর নুরনবী ফুলু সহ অন্যন্যরা।
বিক্ষোভ শেষে সভাপতির বক্তব্যে এনামুল হক হাজী বলেন,আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, মাদক ও অপরাধের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এলাকার শান্তি, নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার স্বার্থে অভিযুক্তদের
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশাসন দ্রæত পদক্ষেপ না নিলে এলাকাবাসী বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।
সমাবেশ শেষে এলাকাবাসী দ্রæত অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তাদের কর্মসূচি সমাপ্ত করেন।



