ইনুর ৩০ বছর সশ্রম কারাদন্ড

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ৩০ বছর সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। নির্যাতন, রাজনৈতিক নিপীড়ন, ষড়যন্ত্র, প্ররোচনা ও দুষ্কর্মে সহায়তার দায়ে মোট তিনটি চার্জে তাকে দুই লাখ টাকা ক্ষতিপূরণসহ দশ বছর করে মোট ৩০ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ৩০ বছর কারাদন্ড দেওয়া হলেও সকল সাজা যুগপৎভাবে চলবে মর্মে রায়ে উল্লেখ করা হয়েছে। ফলে সাবেক মন্ত্রী ইনুকে মোট দশ বছর সাজা ভোগ করতে হবে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার জনাকীর্ণ এজলাসে এ রায় ঘোষণা করেন। রায়ে ইনুর বিরুদ্ধে আনীত আটটি অভিযোগের মধ্যে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ পাচটি অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। এসব অভিযোগ প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

রা