রাজধানীর তুরাগ-উত্তরার কাঁচা বাজার গুলোতে বর্তমান সময়ে প্রয়োজনের তুলনায় সরবরাহ কমের এ ধরনের অজুহাতে চড়া সবজির খুচরা ও পাইকারি বাজার। স্হানীয় বাজার গুলোতে প্রকারভেদে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। দু’সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে সবজির দাম বেড়েছে ৫ থেকে ২০ টাকা। যার প্রভাব পড়ছে খুচরা বাজারেও। তুরাগ, উত্তরা ও টঙ্গী বাজারে পাইকারি- খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। ভোর থেকেই দরদাম আর কেনাবেচায় ব্যস্ত হয়ে ওঠে উত্তরার ১০ নং সেক্টর স্ল্যুইচ গেইট ফলের বাজার ও কামার পাড়া কাঁচা বাজার সবজির আৎত। তুরাগের ডিয়াবাড়ী কালা মার্কেট ও চন্ডাল ভোগ এলাকার খুচরা কাঁচা বাজারের ব্যবসায়ীরা কেউ কেউ ক্রেতাদের বলছে, আমরা একদামেই ক্রয় করি সবজি ; আবার এক দামেই বিক্রিও করি। একটি টাকাও কম দেয়া যাবে না। খবর একাধিক নির্ভরযোগ্য তথ্য সূত্রের।
মঙ্গলবার সকালে দু’টি পাইকারি আড়ৎ এবং বিকেলে স্হানীয় কয়েকটি কাঁচা বাজার সরজমিনে পরিদর্শন করে এà

