মাদারীপুরে ৪৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠের বাজার এলাকায় ৪৯ পিস ইয়াবাসহ রিপন মোল্লা (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে তাকে উদ্ধার করা ইয়াবাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মঠের বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে রিপন মোল্লার ওপর নজর পড়ে খোয়াজপুর ইউনিয়নের দলনেতা পাভেল হাসানের। স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তার পরিচয় জানতে চাইলে সন্তোষজনক তথ্য দিতে পারেননি তিনি। একপর্যায়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় পাভেল হাসান ও স্থানীয় কয়েকজন তাকে থামিয়ে তল্লাশি চালালে তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন বলে স্বীকার করেন বলে জানিয়েছে আনসার।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে রিপন মোল্লাকে উদ্ধার করা ইয়াবাসহ মাদারীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় পর্যায়ে মাদকবিরোধী কার্যক্রম ও অপরাধ প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এ ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments