মেলবোর্নের ক্ষতে প্রলেপ চান সাবালেঙ্কা

শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউইয়র্কে মুখোমুখি হবেন বিশ্বের এক ও দুই নম্বর দুই তারকা

মেলবোর্নে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে যে আক্ষেপ জমেছিল, নিউইয়র্কে সেটি মুছে ফেলার সুযোগ পেলেন আরিনা সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান ওপেনের সেই ফাইনালের প্রতিপক্ষ এলিনা রিবাকিনাই এবার তাঁর সামনে ইউএস ওপেনের শিরোপা লড়াইয়ে। ফলে বছরের শুরুতে হারানো শিরোপার প্রতিশোধের পাশাপাশি নিউইয়র্কে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানিও থাকছে বেলারুশের তারকার সামনে।

আজ শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে মুখোমুখি হবেন বিশ্বের এক ও দুই নম্বর দুই তারকা। স্থানীয় সময় শনিবার বিকেল ৪টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল।

সেমিফাইনালে সাবালেঙ্কা দাপট দেখিয়েছেন স্বাগতিক যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলার বিপক্ষে। ৭-৫, ৬-২ গেমে জয় তুলে নিয়ে টানা চতুর্থবার ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই এই তারকা। মাত্র ৮০ মিনিটের লড়াইয়ে তিনি ২৯টি উইনার ও সাতটি এস মেরে পেগুলাকে কার্যত ম্যাচে দাঁড়াতেই দেননি।

ম্যাচ শেষে সাবালেঙ্কা জানান, ফাইনালে ওঠার জন্য তিনি ভীষণ মরিয়া ছিলেন। জয়ের জন্য যা কিছু করার প্রয়োজন, সেটি করতে প্রস্তুত ছিলেন বলেও জানান তিনি। পেগুলার ভাষায়, সাবালেঙ্কার খেলার মান ছিল ‘অবিশ্বাস্য রকমের উঁচুতে’; এমন পারফরম্যান্সের বিপক্ষে তাঁর খুব বেশি কিছু করার ছিল না।

অন্য সেমিফাইনালে নাটকীয় প্রত্যাবর্তনে কোকো গফকে হারিয়েছেন দ্বিতীয় বাছাই রিবাকিনা। প্রথম সেট ৩-৬ ব্যবধানে হারার পরও হাল ছাড়ে