জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, বন্যা ও লবণাক্ততার ঝুঁকিতে থাকা নোয়াখালীর উপকূলীয় এলাকার ৪৫০ নারীকে দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক—প্রাণ এ কার্যক্রম পরিচালনা করছে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহায়তায় গত ২৪ আগস্ট থেকে নোয়াখালী সদর, হাতিয়া ও সুবর্ণচর উপজেলার সমাজসেবা অধিদপ্তর পরিচালিত পল্লী মাতৃকেন্দ্রগুলোতে এ প্রশিক্ষণ কার্যক্রম চলছে। প্রতিটি কেন্দ্রে ৩০ জন করে মোট ৪৫০ নারী এতে অংশ নিয়েছেন।
‘দুর্জয়ী’ মডিউলের আওতায় পরিচালিত এসব প্রশিক্ষণ সেশনে দুর্যোগের সময় নারী ও কিশোরীদের নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং আশ্রয়কেন্দ্রে নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
পাশাপাশি দুর্যোগের আগে প্রস্তুতি নেওয়া, ঝুঁকি চিহ্নিত করা এবং জরুরি সহায়তা পাওয়ার বিভিন্ন উপায় সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দুর্যোগ-পরবর্তী সময়ে নারীদের জীবিকা

