রাজশাহীতে কৃষক-ভোক্তার ঐক্য ও যুব নেতৃত্বের যৌথ ক্যাম্পেইন

‘জমি থেকে থালা—নিরাপদ খাদ্য হোক সবার অধিকার’ স্লোগানে রাজশাহীর পবা উপজেলার কারিগরপাড়ায় একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের কারিগরপাড়ায় গ্রিন কোয়ালিশন, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও বারসিকের ‘গ্রাম থেকে শহর—কৃষক থেকে ভোক্তা, নিরাপদ খাদ্যের যুব আন্দোলন’ শীর্ষক যৌথ ক্যাম্পেইনের আয়োজন করে।

কর্মসূচিতে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, অ্যাগ্রোইকোলজি চর্চা, কৃষিবৈচিত্র্য, পরিবেশবান্ধব কৃষি, কৃষকের ন্যায্য মূল্য, ভোক্তার অধিকার এবং টেকসই খাদ্যব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

গ্রিন কোয়ালিশন রাজশাহী মহানগরের সভাপতি মাহমুদ জামাল কাদেরী, পবা সদস্য রায়হান আলী জুয়েল, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক পলি রানী, তামিম তুলি, জয়িতা পুরস্কারপ্রাপ্ত কৃষাণী বিলকিস আরাসহ নিরাপদ কৃষির সঙ্গে যুক্ত কৃষক-কৃষাণী ও স্থানীয় যুবরা এতে অংশ নেন।

এ সময় স্থানীয় কৃষক আব্দুল জব্বার খান, কৃষাণী রেবেকা বেগম, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতীকুর রহমান এবং জয়িতা পুরস্কারপ্রাপ্ত কৃষাণী রহিমা বেগম বক্তব্য দেন।

বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন পর্যায় থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত কৃষà