নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ১৭৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৪ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৪ ধারায় প্রসিকিউশন দাখিল, একজনকে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে এবং একজনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ মোট ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১৭৩ জনকে মুচলেকা নিযà¦

