জুরাইনে অটোচালক জনি হত্যা: ছিনতাইয়ের বাধা দেওয়ায় ছুরিকাঘাত, গ্রেপ্তার ২

রাজধানীর কদমতলীর জুরাইনে অটোচালক মো. জনি (৩৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই করা একটি মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোড়া উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মেহেদী হাসান বাপ্পি (২৮) ও মো. নুল আলম বারেক (২৪)। পিবিআইয়ের দাবি, ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় জনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ঘটনাটি তদন্তাধীন এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হতে হবে।

পিবিআই জানায়, গত ২৯ আগস্ট রাত ১টার দিকে বাসা থেকে বের হন অটোচালক জনি। ভোর ৫টার দিকে কদমতলী থানার জুরাইন মোক্তার হোসেন সড়কের ইয়াছিন হাজির বাড়ির সামনে তাঁকে বুকে ছুরিকাঘাত অবস্থায় পড়ে থাকতে দেখে টহল পুলিশ। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে তাঁর মরদেহ