নোয়াখালীতে ১ লাখ ৭০ হাজার টাকা চুরির অভিযোগে কবির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১২ অক্টোবর) জেলা শহরের সোনাপুর ফিলিং স্টেশনের পাশের একটি স্টিল ফার্নিচারের দোকান থেকে টাকা চুরির অভিযোগে তাকে শনাক্ত করা হয়। পরে স্থানীয় কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত কবির হোসেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকার গাইনবাড়ির মৃত হানিফের ছেলে। তার মরদেহ নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সোনাপুর ফিলিং স্টেশনের পাশে একটি স্টিল ফার্নিচারের দোকান থেকে ১ লাখ ৭০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। দোকানের সিসিটিভি ফুটেজ দেখে কবিরকে চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। পরে এ-সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট দেখে স্থানীয় কয়েকজন তাকে ইসলামগঞ্জ এলাকার বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে কবিরকে মোটরসাইকেলের পেছনে রশি দিয়ে বেঁধে মাটিতে ফেলে সড়ক দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে নেওয়া হয়। সেখানে আবারও মারধরের পর তার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয় এক ইউপি

