তুরাগ নদ থেকে মোটরসাইকেল উদ্ধার, তাহসিফের কি না যাচাই

মৃত্যুর আগে তাহসিফের সঙ্গে থাকা দ্বীপকে মোহাম্মদপুরের বাসা থেকে পিবিআইয়ে নেওয়া হয়েছে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরীর মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে তদন্তের মধ্যে তুরাগ নদ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নদীর মাস্তি বাজার এলাকার পানির নিচ থেকে উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের ব্যবহৃত কি না, তা যাচাই-বাছাই করছে পুলিশ। এদিকে মৃত্যুর আগে তাহসিফের সঙ্গে সর্বশেষ ঘোরাঘুরি করা আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে পিবিআই কার্যালয়ে নেওয়া হয়েছে। তার দেওয়া তথ্য যাচাই করছে সংস্থাটি।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তা পুলিশ সুপার আবু ইউসুফ জানিয়েছেন, তুরাগ নদ থেকে উদ্ধার করা মোটরসাইকেলটি ভিকটিমের কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। নদীর আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় মোটরসাইকেলটি পাওয়া গেছে। এর পরিচয় ও মালিকানা যাচাই করা হচ্ছে।

তিনি জানান, বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় মামলাটি তদন্ত করছে নৌ-পুলিশ। ঘটনাটি জাতীয় গুরুত্বপূর্ণ হওয়ায় পিবিআই ছায়া তদন্ত করছে এবং নৌ-পুলিশকে সহযোগিতা করছে। পুলিশের অন্যান্য ইউনিটের মতো পিবিআইও তদন্তে সহায়তার জন্য কাজ করছে। এ ঘটনায় পিবিআইয়ের হাতে পাওয়া সব তথ্য ও আলামত নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং পরবর্তী সময়ে পাওয়া তথ্য-উপাত্তও হস্তান্তর করা হবে।

পিবিআইয়ের এই কর্মকর্তা আরও জানান, তাহসিফের সঙ্গে সর্বশেষ থাকা আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে বৃহস্পতà¦