নোয়াখালী এফপিএবিকে ১০ লাখ টাকা অনুদান জেলা পরিষদ প্রশাসকের

নোয়াখালী পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আলট্রাসনোগ্রাফি মেশিন কেনার জন্য ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন জেলা পরিষদ প্রশাসক ও সমিতির আজীবন সদস্য মো. হারুনুর রশিদ আজাদ।

শনিবার দুপুরে এফপিএবির নোয়াখালী শাখা কার্যালয়ের মিলনায়তনে সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সভায় সমিতির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আইন উপদেষ্টা অ্যাডভোকেট এটিএম ফিরোজ আলম আজাদ নোয়াখালী শাখার স্বাস্থ্যসেবার জন্য একটি আলট্রাসনোগ্রাফি মেশিনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি জানান, মেশিনটি কিনতে প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন। এ জন্য তিনি জেলা পরিষদ প্রশাসকের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. হারুনুর রশিদ আজাদ বলেন, সমিতির স্বাস্থ্যসেবায় আলট্রাসনোগ্রাফি মেশিন কেনার জন্য জেলা পরিষদ থেকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হবে। তিনি সমিà¦