ডেঙ্গু প্রতিরোধ ও নগর পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে রংপুরে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। রংপুর সিটি করপোরেশনের উদ্যোগে শনিবার সকালে নগরীর জিলা স্কুল মোড়ে র্যালির উদ্বোধন করা হয়।
র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও সচেতন নাগরিক সাইকেল নিয়ে অংশ নেন। জিলা স্কুল মোড় থেকে শুরু হয়ে র্যালিটি সিটি বাজার মোড়, পায়রা চত্বর ও প্রেসক্লাব চত্বর ঘুরে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালির উদ্বোধনের আগে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে মানুষকে বিভিন্নভাবে সচেতন করার অংশ হিসেবে এ সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ পুরোপুরি সম্ভব নয়।
তিনি বলেন, সরকারের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে à

