দুই হাতের কবজি নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সাফল্য কলির

জন্ম থেকেই দুই হাতের কবজি নেই। ছোটবেলায় হারিয়েছেন বাবাকে। অভাব-অনটনের সংসারে শারীরিক প্রতিবন্ধকতা আর প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই এগিয়ে চলেছেন রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামের কলি রানী (১৮)। ডান পা দিয়ে লিখে প্রাথমিক ও মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এবার এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে পেয়েছেন জিপিএ ৩.৫০। তার স্বপ্ন, উচ্চশিক্ষা শেষ করে বিসিএস ক্যাডার হয়ে মানুষের সেবা করা।

কলি রানীর জন্ম থেকেই দুই হাতের কবজি নেই। শারীরিক সীমাবদ্ধতা তার অদম্য মনোবলকে দমাতে পারেনি। ডান পা দিয়ে লিখেই একের পর এক পরীক্ষায় সফল হয