বড় স্বপ্ন দেখা, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বানের মধ্য দিয়ে রংপুরে ৮০৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে রংপুর সিটি করপোরেশন (রসিক)। শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। রংপুর গ্রুপের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে সিটি করপোরেশন।
মেফতাহুল জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব আহসান, কেন্দ্রীয় ড্যাবের সহসভাপতি নিখিলেন্দু শংকর গুহ, রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার,

