আবারও সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল করা হয়েছে। এদের মধ্যে দুই লেফট্যানেন্ট জেনারেল পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একজন মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তাকে রাষ্ট্রদূত করার জন্য পররাষ্ট্র মন্ত্রনালয়ে ন্যাস্ত করা হয়েছে। গতকাল প্রতিরক্ষা মন্ত্রনালয়ে রদবদল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। এর আগে গত ২২ ফেব্রুয়ারি সেনাবাহিনীর ছয় শীর্ষ কর্মকর্তাকে বদলি করা হয়।

গতকাল বৃহস্পতিবার যাদের রদবদল করা হয়েছে তারা হলেন এনডিসি’র কমানডেন্ট লেফট্যানেন্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়াটার মাস্টার জেনারেল (কিউএমজি) পদে বদলি করা হয়েছে। এনডিসি’র কমানডেন্ট স্থলে বর্তমান কিউএমজি লেফট্যানেন্ট জেনারেল মোহাম্মদ ফায়জুর রহমান স্থলাভিষিক্ত হবেন।

এমআইএসটি’র কমানডেন্ট মেজর জেনারেল মুহাম্মদ নাসিম পারভেজকে রাষ্ট্রদূত পদে পদায়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সেনা সদরের অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামানকে এমআইএসটি’র কমানডেন্ট পদে বদলি করা হয়েছে।

১৯ পদাতিক ডিভিশনের (ঘাটাইল সেনানিবাস) জিওসি মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরর্শেদকে সেনা সদরের অ্যাডজুটেন্ট জেনারেল পদে বদলি করা হয়েছে।

৬৬ পদাতিক ডিভিশনের (রংপুর সেনানিবাস) মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে সেনা সদরের এরিয়া কমান্ডার (লগ এরিয়া) পদে বদলি করা হয়েছে। বর্তমানে সেনা সদরের এরিয়া কমান্ডার (লগ এরিয়া) মেজর জেনারেল মুহাম্মদ মোস্তাগাউসুর রহমান খান স্বাভাবিক প্রক্রিয়ায় অবসরে চলে গেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments