কলাবাগানে শিশুকে ধর্ষণ, ধর্ষক বাড়ির মালিক গ্রেপ্তার

রাজধানীর কলাবাগানে এবার ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আশরাফুল হুদা রুবেল (৬৩) নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে কলাবাগান থানাধীন ভূতের গলির ১০, নর্থ সার্কুলার রোডে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আশরাফুল হুদা রুবেলকে শনিবার আদালতে হাজির করা হলে, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে কলাবাগান থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

কলাবাগান থানার এসআই দুলাল হক বলেন, ১০, নর্থ সার্কুলার রোডের ওই বাড়ির মালিক রুবেল। পাঁচ তলা বাড়ির তৃতীয় তলায় রুবেল একাই থাকেন। বাকি ফ্ল্যাটগুলোর ভাড়া তিনি নিজেই তোলেন। তার স্ত্রী ও সন্তানগণ অন্যত্র থাকেন। তার বাড়ির পাশে আরেকটি বাড়ির নিচতলায় ভিকটিম তার মায়ের সঙ্গে থাকে। এই পরিবারের বাবা অন্যত্র থাকেন।

এসআই দুলাল হক বলেন, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে শিশুর চিৎকার শুনে আশেপাশের লোকজন রুবেলের বাসার তিন তলার ফ্ল্যাটে ছুটে যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে রুবেলকে আটক করে।

শিশুটিকে নিরাপদ হেফাজতে নেয়ার পর শনিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করা হয়।

যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে, তাকে শনিবার আদালতে পাঠানো হয় জবানবন্দির জন্য। তিনি জবানবন্দি না দিলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

তিনি আরো বলেন, ধর্ষণের বিষয়টি ওসিসি থেকে রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments