ভিপি নূরের উপর হামলার প্রতিবাদ টাঙ্গাইলে জাপা অফিস ভাংচুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে জেলা জাতীয় পার্টির অফিস ভাংচুর করা হয়। তারপর ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে জেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইল শহরের জাতীয় পার্টির অফিস ভাংচুর করা হয়। তারপর সেখান থেকে একটি মিছিল নিয়ে বেলা সাড়ে ১২ টা থেকে টাঙ্গাইল শহর বাইপাসের নগরজালফৈ গিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে দলের নেতা কর্মীরা। এসময় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সুজন মাহমুদ, সাধারন সম্পাদক সাগর মাহমুদসহ দলের কয়েকজন নেতাকর্মী।
বক্তারা বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে ভিপি নূরের অন্যতম অবদান রয়েছে। জনগণের অধিকার রক্ষায় ভিপি নূর কখনও পিছপা হয়নি। শুক্রবার রাতে ভিপি নূরসহ আন্দোলনকারীরা যৌক্তিক দাবিতে ফ্যাসিস্টদের দোসর জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতেছিলেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তার নিন্দা জানাই। এ ঘটনায় জড়িত সদস্যদের চিহ্নিত করে শাস্তির দাবি করেন আন্দোলনকারীরা।
পরে বেলা সোয়া একটার দিকে তারা অবরোধ তুলে নেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments