চট্টগ্রামে ৩ দফার প্রতিবাদে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবির প্রতিবাদ জানিয়ে নিজেদের সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে কারিগরি শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার নগরের ষোলশহর দুই নম্বর গেট মোড় অবরোধ করে এই কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ও শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শিহাব উদ্দিন বলেন, আমরা বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবির তীব্র নিন্দা জানাই। পাশাপাশি কারিগরি শিক্ষার্থীদের সাত দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
বিএসসি প্রকৌশলীদের দাবিগুলো হলো, নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যুনতম যোগ্যতা বিএসসি প্রকৌশলী নির্ধারণ, দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা এবং বিএসসি ছাড়া অন্য কেউ যেন ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার করতে না পারে।
অপরদিকে, কারিগরি শিক্ষার্থীরা সাত দফা দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে- কারিগরি শিক্ষাকে ১২তম শ্রেণির সমমান ঘোষণা, সরকারি চাকরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ৫০ শতাংশ পদে পদোন্নতি নিশ্চিত করা, যুগোপযোগী করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম আধুনিকায়ন, সব পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক সংকট নিরসন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদবী পরিবর্তন ও পেশাগত সমস্যার সমাধান, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি ও জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments