ডাকসু নির্বাচন ঃ ইসলামী ছাত্র শিবির প্যানেল জয়ী ভিপিঃ সাদিক কায়েম জিএসঃ এস এম ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয়ী হয়েছে। ইসলামী ছাত্র শিবির সমর্থিত ভিপি পদে আবু সাদিক কায়েম ও জিএস পদে এসএম ফরহাদ বিজয়ী হয়েছেন। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্যানেল ছিল ছাত্রদল সমর্থিত ভিপি পদে আবিদুল ইসলাম খান ও জিএস পদে তানভীর বারি হামিম।
এবার ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বীতা করেছে এবং ১৮টি হল সংসদ নির্বাচনে ২৩৪টি পদে ১ হাজার ৩৫জন প্রতিদ্বন্দ্বীতা করেছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। সবমিলিয়ে প্রায় ৯টি প্যানেল অবতীর্ণ হয়েছে। এছাড়াও রয়েছে অনেক স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী। মোট ৮টি পৃথক ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যেখানে মোট ৮১০টি ভোট দেওয়ার বুথ দেওয়া হয়েছে।
ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘন্টা আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান জানান, ডাকসু নির্বাচনে আনুমানিক ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট প্রদান করেছেন। তবে নির্বাচন কমিশনের একাধিক সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, শেষ পর্যন্ত ৮০ শতাংশের কাছাকাছি ভোটগ্রহণ হয়েছে। এবছর ডাকসু নির্বাচন মোট ৮টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments