রাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ; বৈধ প্রার্থী ৩১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় সহসভাপতি (ভিপি) সহ ৭ জনের নাম বাতিল করা হয়েছে। তবে আগামীকাল প্রার্থীতা ফেরতের জন্য আবেদন করা যাবে বলে জানান নির্বাচন কমিশন।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে এ কথা জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।
প্রাথমিকভাবে যে ৭ জন প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে তারা হলেন- সহ সভাপতি (ভিপি) প্রার্থী সাগর আহমেদ মিয়া, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আশিকুর রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক শাহীন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক রিচার্স চাকমা, কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ্র। এছাড়া সিনেট সদস্য পদে মারুফ হোসেন জেমস ও মো. ওমর ফারুক সাফীন আজমীর।
রাকসু নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যানুযায়ী, এবারের রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩টা পদের বিপরীতে ২৬০ জন, সিনেট-এ ৫ জন ছাত্র প্রতিনিধি পদে ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মোট ৩২২ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থীর প্রার্থীতা বাতিল করায় এখন মোট প্রার্থী ৩১৫ জন।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, আমাদের মোট প্রার্থী ছিল ৩২২ জন তার মধ্যে আমরা বিভিন্ন কারণে ৭ জনের প্রার্থীতা বাতিল করেছি। বিভিন্ন কারণে তাদের প্রার্থীরা বাতিল করা হয়েছে, অনেকের ব্যাংক রশিদ নেই, সাক্ষর নেই, ছবি নেই, অনেকের ডোপ টেস্ট রিপোর্ট নেই। তবে আগামীকাল তারা আবেদন করতে পারবেন প্রার্থীতা ফেরতের জন্য। আমরা সেটা দেখব যদি সেটা গ্রহণযোগ্য হয় তাহলে আমরা বিবেচনা করে দেখব আর গ্রহণযোগ্য নাহলে সেটা বাতিল করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments