খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনারসহ বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২২ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুই প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
বদলিকৃতদের মধ্যে দুইজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। তাদেরমধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) কর্মরত মোহাম্মদ জাহিদুল হাসানকে বদলি করে কেএমপির কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
বদলিকৃত অপররা হলেন, সিলেট রেঞ্জে সংযুক্ত জেসমিন বেগমকে নৌপুলিশে অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত কমিশনার, আরএমপি’র অতিরিক্ত কমিশনার নাজমুল হাসানকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ডিএমপি’র উপকমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ রবিউল হোসেন ভ‚ইয়াকে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার, এসএমপি’র অতিরিক্ত পুলিশ সুপার মুঃ মাসুদ রানাকে র্যাবে অতিরিক্ত ডিআইজি, এসবি’র পুলিশ সুপার স¤্রাট মোহাম্মদ আবু সুফিয়ানকে পুলিশ সদরদপ্তরে এআইজি, চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার কাজী মোঃ আবদুর রহীমকে সিএমপি’র উপকমিশনার, পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার (টিআর পদ) সাখাওয়াত হোসেনকে সিআইডিতে বিশেষ পুলিশ সুপার, আরএমপি’র উপকমিশনার মমিনুল করিমকে পিবিআইয়ে পুলিশ সুপার, টাঙ্গাইল পিটিসি’র অতিরিক্ত পুলিশ সুপার তরিকুর রহমানকে সিআইডিতে অতিরিক্ত পুলিশ সুপার, টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরীকে সিএমপিতে অতিরিক্ত উপকমিশনার, এসএমপি’র অতিরিক্ত উপকমিশনার শাহরিয়ার আলমকে ডিএমপিতে অতিরিক্ত উপকমিশনার, ডিএমপি’র অতিরিক্ত উপকমিশনার আব্দুল আউয়ালকে এসএমপিতে অতিরিক্ত উপকমিশনার, চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার নাজমুন নাহারকে ঢাকা রেঞ্জ অফিসে অতিরিক্ত পুলিশ সুপার পদে সংযুক্ত, ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমানকে এসবিতে অতিরিক্ত পুলিশ সুপার, এসএমপি’র উপকমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোঃ তারেক আহম্মেদকে এসবিতে পুলিশ সুপার, পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার (টিআর পদ) ও (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোঃ আল মামুনকে আরএমপি’র উপকমিশনার, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার কাজী মইনউদ্দিনকে ডিএমপিতে উপকমিশনার, এসএমপি’র উপকমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানকে পিবিআইতে পুলিশ সুপার এবং এসএমপি’র অতিরিক্ত উপকমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার) আহমাদ মাঈনুল হাসানকে রেলওয়ে পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।


