spot_img

রংপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ

রংপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামী সিমিয়ন হাসদা সৈকতকে (২০) গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার দুপুরে জয়পুরহাট জেলার পাঁচবিবির বাগজানা ইউনিয়নের ভিমপুর গ্রামের একটি ইটভাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সৈকত ভিমশহর সোনাপুর গ্রামের সুরেন হাসদা’র ছেলে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, ২০২২ সালে ফেসবুকে ভুক্তভোগী যুবতীর সাথে পরিচয় হয় সৈকতের। দীর্ঘদিন মোবাইল ফোনে কথা বলায় তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১৪ জানুয়ারী দুপুরে ওই যুবতীর ফাঁকা বাড়িতে এসে সৈকত বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে।

পরবর্তীতে ওই যুবতী বিয়ের জন্য চাপ দিলে সৈকত গালিগালাজ করাসহ ভুক্তভোগী যুবতীর একাধিক অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে ভয়ভীতি দেখায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করলে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার অভিযান চালিয়ে জয়পুরহাট থেকে সৈকতকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামী সৈকতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments