spot_img

নোয়াখালীতে হামে আক্রান্ত ২১ শিশু হাসপাতালে ভর্তি

নোয়াখালীতে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে হামে আক্রাš ২১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। হামে আক্রান্ত শিশুরা একই সঙ্গে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সংখ্যা বেড়েছে। হামে আক্রান্ত ১ থেকে ২ বছরের শিশু। তারা একই সঙ্গে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে।

এর আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে গড়ে গড়ে ২-৩ জন করে ভর্তি ছিল। এখন ২১ জন রোগী ভর্তি রয়েছে। রোগীরা ভাল আছে। তবে কেউ মারা যায়নি।

তিনি আরও জানান, শিশু ওয়ার্ডে হামে আক্রান্ত রোগীদের আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আজ বুধবার থেকে হাসপাতালের অন্য একটি ভবনে আলাদা ওয়ার্ডে তাদের স্থানান্তর করা হবে।

এদিকে জেলা সিভিল সার্জনের দপ্তর সূত্রে জানাযায়,জেলার সদর,বেগমগঞ্জ,সোনাইমুড়ী, সেনবাগ ও কোম্পানীগঞ্জ উপজেলায় ৫ জন হামে আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments