নোয়াখালীতে সাপের কামড়ে ও বাস থেকে পড়ে দুই জনের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে বিষধর সাপের কামড়ে আব্দুস সাত্তার (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি ক্ষেত দিয়ে হাঁটার সময় তার পায়ের একটি বিষধর সাপ কামড় দেয়।

পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে মারা যান তিনি। আব্দুস সাত্তার ঐ গ্রামের মৃত আব্দুস সাত্তার হারিস মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চত করেন নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী।

অন্যদিকে বুধবার রাতে জেলা শহরের মাইজদী বাজার আয়কর অফিস সামনে মাইজদী – চৌমুহনী আঞ্চলিক মহাসড়কে চলন্ত বাস থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের হেলপার মো.রাজু (২৮) গুরুতর আহত হন।

লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজু বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের মো.সাখায়েত উল্যার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চ›ন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments