প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন আজ

দীর্ঘ ২২ বছর পর আজ শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন। এই সফরকে কেন্দ্র করে পুরো চাঁদপুর জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এ সফরে তিনি দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ,পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সফরসূচি অনুযায়ী, আজ শনিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথ সভায় অংশ নেবেন তিনি। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

পরে দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং তা উদ্বোধন করবেন। দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পরে বিকেল ৫টায় তিনি চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার মধ্য দিয়ে এ সফর শেষ করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর গুরুত্ব পাবে যেসব দাবি

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত এ জেলার বাসিন্দারা। তার কাছে কিছু দাবিও তুলে ধরবেন তারা। প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর উপলক্ষে গতকাল শুক্রবার চাঁদপুর সরকারি কলেজ মাঠে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন জেলা বিএনপি সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি জানিয়েছেন, হাইমচরে ৭ থেকে ৮ হাজার একর জমির মধ্যে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হবে। লক্ষাধিক লোকের কর্মসংস্থানের জন্য চাঁদপুর সদর বা যেকোনো উপজেলায় ২৫০ একর জমিতে একটি ইপিজেড, চাঁদপুরের মতলব উত্তর হতে হাইমচর পর্যন্ত নদীরক্ষা বাঁধসহ বেশ কয়েকটি দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে।

শেখ ফরিদ আহমেদ মানিক জানান,গতকাল শনিবার বেলা ১২টা ৩০ মিনিটে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারস্থ ‘খোদ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন উদ্বোধন করবেন তিনি।

চাঁদপুর সার্কিট হাউজে কিছুক্ষণ যাত্রাবিরতির পর বিকেল ৩টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এর পর বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে।

সফর শেষে ওই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশে চাঁদপুর ত্যাগ করবেন।প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চাঁদপুরের সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments