উপাচার্য নিয়োগের এক মাস পর রাবিতে দুই উপ-উপাচার্য নিয়োগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রশীদ এবং উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষিবিদ্যা ও কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আলিম। বুধবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক ড. মামুনুর রশীদ বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর রাবি শাখার সভাপতি। অন্যদিকে অধ্যাপক ড. মো. আব্দুল আলিম জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন।

এর আগে গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। তিনি সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের স্থলাভিষিক্ত হন। উপাচার্য নিয়োগের প্রায় এক মাস পর দুই উপ-উপাচার্যের নিয়োগ দেওয়া হলো। নতুন নিয়োগের আগ পর্যন্ত উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান (শিক্ষা) এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. মঈন উদ্দিন (প্রশাসন)।আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন প্রশাসনের সময়ে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক আব্দুল আলীমকে উপ-উপাচার্য (প্রশাসন) পদে এবং অধ্যাপক মামুনুর রশীদকে উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments