সিলেটে গ্রাম আদালতের নিস্পত্তিকৃত মামলা ২ হাজার

জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেট স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক পদ্মাসন সিংহ।

সভাপতির বক্তব্যে পদ্মাসন সিংহ বলেন, সরকার সুদূরপ্রসারী চিন্তাভাবনা থেকেই গ্রাম আদালতের কার্যক্রমকে সক্রিয় করেছে। আদালতের মামলা জট কমিয়ে আনতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও বেগবান করতে হবে।

তিনি সাধারণ জনগণের ভোগান্তি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে বলেন, মামলা নিষ্পত্তির লিখিত আদেশ সেবাপ্রত্যাশীদের বোধগম্য ভাষায় উপস্থাপন করতে হবে। পাশাপাশি মামলার রায়ের কপি অতি স্বল্প সময়ের মধ্যে বাদী-বিবাদীর হাতে পৌঁছে দেওয়ার বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, বিচারপ্রার্থীরা যাতে সঠিক সময়ে সঠিক বিচার পায়, সেজন্য গ্রাম আদালতের সঙ্গে সম্পৃক্ত সকলকে আরও আন্তরিকতা ও দ্রুততার সঙ্গে কাজ করতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সরকারের এ উদ্যোগ সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় জানানো হয়, জানুয়ারি ২০২৫ সাল থেকে মার্চ ২০২৬ ইং মাস পর্যন্ত সিলেট জেলার ১০৬ টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তিকৃত মামলার সংখ্যা ২ হাজার ৭ টি।

সহকারী কমিশনার মোছাদ্দেকা বেগম বৃষ্টির সঞ্চালনায় সভায় প্রবন্ধ উপস্থাপন করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প, সিলেট-এর ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান। সভায় সিলেট জেলার ১০৬টি ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments